যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস- ২০২৫ উদযাপন শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে।

জাতীয়

শেখ সোহেল আহমেদ
শ্রীমঙ্গল প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদায় ও নানান আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস- ২০২৫ উদযাপন করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) ভোরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মহান বিজয় দিবসের কার্যক্রম শুরু করেন উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের প্রতিটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন।

এসব অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না।

এছাড়াও মহান বিজয় দিবসের অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থী বৃন্দ, গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *