উজিরপুরে নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. হামিদা আক্তারের যোগদান

দেশজুড়ে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ডা. হামিদা আক্তার।
সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ঢাকা জেলায় সহকারী সার্জন হিসেবে কর্মরত ছিলেন।
যোগদান উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. নাজমুস সাকিব, ডা. সব্যসাচী তালুকদার, ডা. অনামিকা ভট্টাচার্য, ডা. মাসুম বিল্লাহ, ডা. মাহিদুল ইসলাম তুহিন, ডা. আবির আহমেদ ইভান, ডা. স্বপ্নীল আব্দুল্লাহসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
দায়িত্ব গ্রহণের পর ডা. হামিদা আক্তার বলেন, উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার গুণগত মান আরও উন্নত করা এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। এ লক্ষ্য বাস্তবায়নে হাসপাতালের সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, দলগত প্রচেষ্টা ও সমন্বয়ের মাধ্যমে জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই হবে তাঁর প্রধান অগ্রাধিকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *