শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পের উদ্ভাবনী ধারণা প্রদর্শন

দেশজুড়ে

শ্রীমঙ্গল প্রতিনিধি
শেখ সোহেল আহমেদ

শ্রীমঙ্গলে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পের উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল বেলা উপজেলা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জিয়াউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো.দুরুদ আহমদ, শ্রীমঙ্গল প্রেসক্লাব এর আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন,উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এসময় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *